দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদারে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাণিজ্য, জ্বালানি, সামুদ্রিক যোগাযোগ ও বন্দর ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
বুধবার (১১ নভেম্বর) চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) নেতাদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতি।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হকের সভাপতিত্বে বৈঠকে সংগঠনটির সাবেক সভাপতি আমির হুমায়ুন চৌধুরীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও সামুদ্রিক খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি চট্টগ্রাম চেম্বারের সঙ্গে ইন্দোনেশিয়ার বাণিজ্যিক চেম্বার ও ব্যবসায়ী সংগঠনগুলোর যোগাযোগ জোরদার এবং নতুন ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে তোলার উপায় নিয়ে আলোচনা হয়।
এ সময় দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং বেসরকারি খাতের সহযোগিতা সম্প্রসারণে যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম বন্দরে সহযোগিতা জোরদারে আলোচনা
এর আগে ১০ নভেম্বর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর আহমেদ আমিন আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতি। বৈঠকে সামুদ্রিক যোগাযোগ, বন্দর ব্যবস্থাপনা ও বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
পরে রাষ্ট্রদূত চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিদর্শন করে এর অবকাঠামো, সক্ষমতা ও কার্যক্রম সম্পর্কে ধারণা নেন। এ সময় বাংলাদেশে ইন্দোনেশিয়ার পণ্য রপ্তানির গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে চট্টগ্রাম বন্দরের গুরুত্ব তুলে ধরা হয়।

বৈঠকে বন্দর ব্যবস্থাপনা, জাহাজ চলাচল, লজিস্টিকস ও সামুদ্রিক যোগাযোগে সহযোগিতার পাশাপাশি দুই দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল চালুর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এ সময় বন্দর ব্যবস্থাপনায় নিজেদের অভিজ্ঞতা ও দক্ষতা বাংলাদেশের সঙ্গে বিনিময়ের আগ্রহ প্রকাশ করে ইন্দোনেশিয়া।
যে আই